আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

নিউজ ডেস্ক

প্রকাশ: ১০:১৪, ২৬ আগস্ট ২০২৬

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। : সংগৃহীত

আজ বুধবার, ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর পৃথিবীতে আগমন মানবজাতির জন্য মহান আল্লাহর অপার অনুগ্রহ হিসেবে স্মরণ করা হয়।

মহানবী (সা.) তাঁর জীবন ও কর্মের মাধ্যমে মানবজাতিকে শান্তি, ন্যায়, সাম্য, সহনশীলতা, মানবিকতা ও সৌহার্দ্যের শিক্ষা দিয়েছেন। তাঁর মহান আদর্শ অনুসরণ করেই ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা সম্ভব।

পবিত্র এই দিনে মহানবী (সা.)-এর জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে হিংসা, বিদ্বেষ, অন্যায় ও বিভেদ পরিহার করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তোলার প্রত্যয় হোক আমাদের।

আরও পড়ুন