নিউজ ডেস্ক
প্রকাশ: ১৫:৪২, ১৬ জানুয়ারি ২০২৬
ছবি: সংগ্রহীত
আজ ইসলামের অত্যন্ত পবিত্র রাত শবে মেরাজ। হিজরি সনের রজব মাসের ২৬ তারিখে ধর্মপ্রাণ মুসলমানরা এই মহিমান্বিত রাতটি ইবাদত ও বন্দেগির মাধ্যমে পালন করছেন।
এ রাতকে ইসলামে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে কারণ হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর প্রিয় দিদার লাভ করেন এবং দুনিয়ার মানুষদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ বিধান প্রবর্তন করেন।
পবিত্র কোরআনে এ ঘটনাকে ‘ইসরা’ ও ‘মিরাজ’ নামে বর্ণনা করা হয়েছে। ইসরা অর্থ রাতের ভ্রমণ, যখন হযরত মুহাম্মদ (সা.) কাবা শরিফ থেকে জেরুজালেমের বায়তুল মুকাদ্দাসে (মসজিদুল আকসা) গমন করেন। সেখানে তিনি নবীদের জামাতে ইমামতি করেন। এরপর বুরাক নামক বিশেষ বাহনে আরোহন করে ঊর্ধ্বাকাশে যান, যাকে মিরাজ বলা হয়।
আজকের এ মহিমান্বিত রাতে মুসলমানরা মসজিদে-মসজিদে, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, জিকির-আযগার, নফল নামাজ ও দোয়া-মোনাজাতের মাধ্যমে আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করছেন। ইসলামিক ফাউন্ডেশনও আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে।
শবে মেরাজের ঘটনাটি নবী মুহাম্মদ (সা.)-এর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ রাতেই মুসলিমদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়। নবী (সা.) আল্লাহর নির্দেশ অনুযায়ী মানবজাতির জন্য প্রতিদিন পাঁচবার সালাত আদায়ের বিধান পৌঁছে দেন।
আজকের এই রাত মুসলিমদের জন্য ধ্যান, ইবাদত এবং আত্মসমীক্ষার সময়। এ রাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বিশেষ উপায়ে ইবাদত ও দোয়া করা হয়, যা মুসলিম সমাজে ব্যাপকভাবে পালিত হয়।
ব্রেকিং