পবিত্র মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমানের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬:২৮, ৪ জানুয়ারি ২০২৬

পবিত্র মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমানের ইন্তেকাল

পবিত্র মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফজরের নামাজের পর মসজিদে নববীতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানা গেছে, তাকে ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হবে।

শেখ ফয়সাল নোমান দীর্ঘদিন ধরে মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার সুমধুর আজান এবং ধর্মীয় নিষ্ঠা বিশ্বের লাখো মুসলমানের হৃদয়ে গভীর ছাপ ফেলেছে। ধর্মবিশেষজ্ঞ ও মসজিদ সংশ্লিষ্টরা উল্লেখ করেছেন, তার মৃত্যুতে মুসলিম উম্মাহ একটি নিবেদিতপ্রাণ খাদেমকে হারাল।


বিশ্বের বিভিন্ন দেশের আলেম-ওলামা, মুসল্লি এবং ধর্মপ্রাণ মুসলমানরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার মহান আজানের প্রতিধ্বনি মুসলিম উম্মাহর মধ্যে চিরকাল স্মৃতিস্মরণীয় থাকবে বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুন