ক্রিকেটার বয়কটে বিপিএল অনির্দিষ্টকাল বন্ধ

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৯:১৪, ১৫ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:১৫, ১৫ জানুয়ারি ২০২৬

ক্রিকেটার বয়কটে বিপিএল অনির্দিষ্টকাল বন্ধ

ক্রিকেটারদের খেলা বর্জনের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু বিষয়টি নিশ্চিত করেন।

বিষয়টি শুরু হয় ক্রিকেটারদের বিতর্কিত মন্তব্য নিয়ে। তারা পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ না হওয়া পর্যন্ত খেলায় অংশ না নেওয়ার ঘোষণা দেন। এর ফলে দিনের প্রথম ম্যাচ নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যে অনুষ্ঠিত হয়নি।

সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়রসের মধ্যকার দ্বিতীয় ম্যাচও একই কারণে মাঠে গড়ায়নি।

এর আগে বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বোর্ড সভাপতি নিজেই ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন