১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে যুব মহিলা লীগের শ্রদ্ধা নিবেদন ও আলোচনা

নিউজ ডেস্ক

প্রকাশ: ০০:১৮, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:২৭, ১৬ আগস্ট ২০২৬

১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে যুব মহিলা লীগের শ্রদ্ধা নিবেদন ও আলোচনা

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুব মহিলা লীগের পুষ্পস্তবক অর্পণ/ছবি: সংগৃহীত

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ যুব মহিলা লীগ।

দিবসটি উপলক্ষে যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি জেসমিন শামীমা নিঝুমের নিজ উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল, শপথ বাক্য পাঠ এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি (ভিডিও কলের মাধ্যমে) যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারোয়ার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জেসমিন শামীমা নিঝুম।

আলোচনা সভায় বক্তারা ১৫ আগস্টের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দলের বর্তমান প্রতিকূল পরিস্থিতিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আয়োজকরা বলেন, দলের এই দুঃসময়ে সকল ভয়-ভীতি উপেক্ষা করে যুব মহিলা লীগের নেত্রীদের সাহসী ভূমিকা আগামী দিনে আওয়ামী লীগের সাংগঠনিক ভিতকে আরও সুদৃঢ় ও গতিশীল করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সহ-সম্পাদক শাহানাজ আক্তার, সহ-দপ্তর সম্পাদক জান্নাত, জামালপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি এবং সহ-সভাপতি জেনিন তাসনীম জোনাকি।

এ ছাড়া আলোচনা সভায় বিভিন্ন উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন ইডেন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী ও জান্নাতুল ফেরদৌস।

সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত জনসাধারণের মাঝে খাবার বিতরণ করা হয়। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন