নিউজ ডেস্ক
প্রকাশ: ১০:০১, ৯ সেপ্টেম্বর ২০২৬
ছাদ থেকে পড়ে নিহত ব্যক্তিকে উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। ছবি: সংগৃহীত
রাজধানীর বারডেম হাসপাতালের ১৬ তলা ভবনের ছাদ থেকে পড়ে দিপু সুলতান রাসেল (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রমনা থানার এসআই নাঈম উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাসেলের বাড়ি ঢাকার গেন্ডারিয়ার টিএস পোস্ট অফিস এলাকায়। তার বাবার নাম ইমাম উদ্দিন।
পুলিশ জানায়, রাসেল হাসপাতালের সিঁড়ি দিয়ে নিজেই ১৬ তলার ছাদে ওঠেন। সেখানে কিছুক্ষণ অবস্থান করে কয়েকটি সিগারেট পান করেন এবং একাধিকবার নিচের দিকে তাকান। পরে তিনি ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রাসেল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নিয়মিত কোনো কাজ করতেন না। তিনি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীনও ছিলেন। মাদকাসক্তির কারণে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়। তাদের ১১ বছর বয়সী একটি সন্তান রয়েছে।
পারিবারিক নানা জটিলতা ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
ব্রেকিং