নিউজ ডেস্ক
প্রকাশ: ০০:৩১, ১২ আগস্ট ২০২৬
ছবি/ ঢাকা ট্রিবিউন
বাংলাদেশে চলমান হাম পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের হাম বা হামসদৃশ উপসর্গ ছিল। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে এই দুই মৃত্যুকে সন্দেহজনক হামজনিত মৃত্যু হিসেবে তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।
নতুন দুই মৃত্যুর ফলে দেশে হাম ও হামসদৃশ উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮০ জনে। এর মধ্যে ৭৮২ জনের মৃত্যু সন্দেহজনক হামজনিত হিসেবে বিবেচিত হচ্ছে। আর পরীক্ষাগারে হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৯৮ জনের।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৮৭২ জনের মধ্যে হাম সন্দেহ করা হয়েছে। ফলে চলতি প্রাদুর্ভাব শুরুর পর থেকে দেশজুড়ে সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩৮ হাজার ১৮৪ জন।
একই সময়ে পরীক্ষাগারে নতুন ১০৭ জনের হাম শনাক্ত হয়েছে। এতে দেশে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৮৫ জনে।
ডিজিএইচএসের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২০ হাজার ১৩৪ জন। এর মধ্যে ১ লাখ ১৫ হাজার ৯৮০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যানে দেশে হাম পরিস্থিতির ভয়াবহ চিত্র উঠে এসেছে। বিশেষ করে শিশুদের মধ্যে হামসদৃশ উপসর্গ ও হাসপাতালে ভর্তির সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।
ব্রেকিং