নিউজ ডেস্ক
প্রকাশ: ১৯:৪৬, ১৬ আগস্ট ২০২৬
ছবি: সংগৃহীত
রাজধানীর বংশালের মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি জানান, মুকিমবাজারে হেলমেটের একটি গোডাউনে আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে সাতটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
ব্রেকিং