মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০:৫৩, ৯ জানুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম তারেক (৪৫)। তিনি দুর্ঘটনাকবলিত বাসটির সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার ভোরে ঢাকামুখী লেনে রাস্তার পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন যাত্রী মারা যান এবং বাসের ভেতরে থাকা বেশ কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হন।
খবর পেয়ে সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। আহত ১৫ জনকে উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনার কারণে প্রায় আধা ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে স্বাভাবিক হয় চলাচল। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে হাইওয়ে পুলিশ।
ব্রেকিং