কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের দরজা ভাঙল টেম্পোর ঘষায়

নিউজ ডেস্ক

প্রকাশ: ১৮:২৮, ২৪ আগস্ট ২০২৬

কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের দরজা ভাঙল টেম্পোর ঘষায়

বোয়ালখালীতে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা টেম্পোর সঙ্গে ঘষা লেগে ক্ষতিগ্রস্ত কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের দরজা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালীতে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা একটি টেম্পোর সঙ্গে ঘষা লেগে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের একটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে গোমদণ্ডী স্টেশন ও বুড়িপুকুর পাড় এলাকার মাঝামাঝি এ ঘটনা ঘটে। ট্রেনটি টেম্পোটিকে পাশ কাটিয়ে যাওয়ার সময় ঘষা লাগে।

এতে ট্রেনের শেষের দিকের একটি বগির দরজা ভেঙে যায়। দুর্ঘটনার পর ট্রেনটি গোমদণ্ডী স্টেশনে না থেমে পটিয়া স্টেশনে গিয়ে থামে। সেখানে দুপুর ১টা ১৭ মিনিটের দিকে প্রয়োজনীয় কাজ শেষে ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে গত ১৯ এপ্রিল পটিয়ার হরণা ও কাঞ্চনগর স্টেশনের মাঝামাঝি রেললাইনের পাশে রাখা একটি ট্রাকের সঙ্গে ঘষা লেগে পর্যটক এক্সপ্রেসের পাঁচটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছিল।
 

আরও পড়ুন